দোলনার দড়ি ছাত্রের বিদায়! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 29 May 2018

দোলনার দড়ি ছাত্রের বিদায়!



জয়ন্ত সাহা, আসানসোলঃ দোলনার দড়িতে ফাঁস লেগে মৃত্যু হয় এক ছাত্রের।ঘটনাটি ঘটেছে হীরাপুর থানার ইসমাইল গুরুনানক পল্লীতে।

সূত্রের খবর, ইসমাইল গুরুনানক পল্লীর বাসিন্দা মনোজ কুমার মাহাতোর ১৩ বছরের ছেলে মনীষ কুমার দোলনায় দোলার সময় হঠাৎ দড়িতে ফাঁস লেগে যায়।প্রতিবেশীরা কোনরকমে ফাঁস ছাড়িয়ে জেলা হাসপাতালে আনলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

প্রতিবেশীদের থেকে জানা যায়, মনীষ গুরুনানক স্কুলে সপ্তম শ্রেনিতে পড়ত।মনীষের বাবা মনোজ দেশের বাড়িতে গিয়েছিল,মা গিয়েছিল বোনকে নিয়ে মাসির বাড়ী,বাড়ীতে একলা ছিল মনীষ।মনোজ পেশায় চাষী,জমিতে একটা গাছে দড়ি দিয়ে দোলনা তৈরী করেছিল।সেই দোলনাতে সব বাচ্চারা দোল খেত।মঙ্গলবার সকালে মনীষ দোলনাতে দোল খাওয়ার সময় হঠাৎ দড়িতে ফাঁস লেগে যায় এবং তাতে শ্বাসরুদ্ধ হয়ে যায়।সেই সময় পাশের জমিতে চাষ করছিল অন্য পরিবারের এক সদস্য সে এসে কোনভাবে ফাঁসমুক্ত করে অচৈতন্য অবস্থায় হাসপাতালে আনলে মৃত ঘোষনা করা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad