চাঞ্চল্য: বিরিয়ানি খেয়ে অসুস্থ ছাত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 7 May 2018

চাঞ্চল্য: বিরিয়ানি খেয়ে অসুস্থ ছাত্রী



বিরিয়ানি খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে চন্দননগরের এন্টনি নামে একটি ইংরাজি মাধ্যম স্কুলের ছাত্রী হোস্টেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই হোস্টেলে মোট ৪০জন ছাত্রী ছিল। ঘটনার দিন রাতে ওই স্কুলের এক শিক্ষিকার জন্মদিন ছিল। সেই কারনে হোস্টেলে বিরিয়ানি রান্না হয়। ছাত্রীরা সেই বিরিয়ানি খাওয়ার পর পেটে ব্যাথা ও বমি করে অসুস্থ হয়ে পরে। সোমবার তাদের সকলকে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, খাদ্যে বিষক্রিয়ার কারনেই এই ঘটনা ঘটে থাকতে পারে। চন্দননগরে ছাত্রীরা অসুস্থ হওয়ার ঘটনায় চন্দননগরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিই এই গোটা ঘটনাটি নিয়ে হোস্টেল কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি। পুলিশ জানিয়েছে, চন্দননগরে বিরিয়ানি খেয়ে ছাত্রীরা অসুস্থ হওয়ার ঘটনায় থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।

No comments:

Post a Comment

Post Top Ad