ইসিএলের বিভিন্ন কোলিয়ারীতে নিযুক্ত ঠিকা মজদুরদের বিনা কারনে ইসিএল বসিয়ে দেওয়ার প্রতিবাদে আসানসোল দুর্গাপুর ঠিকা মজদুর অধিকার ইউনিয়ন গত এপ্রিল মাসে আসানসোল জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছিল।জেলা শাসক জানিয়েছিলেন ইসিএল কতৃপক্ষের সাথে কথা হয়েছে এবং তারা জানিয়েছে আগামী ২৪ এপ্রিলের মধ্যে সমস্ত ঠিকা মজদুরদের নিযুক্ত করা হবে।কিন্তু ২৫ এপ্রিল পার হয়ে গেলেও ইসিএল কর্তৃপক্ষ কোনওরকম যোগাযোগ না করাতে অধিকার ইউনিয়ন সিদ্ধান্ত নেয় যতদিন ঠিকা মজদুরদের নিযুক্ত করা হবে তারা আমরন অনশন চালিয়ে যাবেন।ঠিকা মজদুরদের অধিকার ইউনিয়ন আজ থেকে জেলাশাসক দপ্তরের সামনে কর্মে নিযুক্তর দাবীতে চারজন সদস্য রিলে অনশনে বসেছেন।অধিকার ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয় তাদের এই আন্দোলনে তৃণমূল শ্রমিক সংঘটনের সহযোগিতা নেবেন না,তাদের সংঘটন একলাই আন্দোলন চালিয়ে যাবেন।

No comments:
Post a Comment