তৃণমূলের শতাধিক ফ্ল্যাগ, ব্যানার, পোস্টার পুঁড়িয়ে ছারখার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 11 May 2018

তৃণমূলের শতাধিক ফ্ল্যাগ, ব্যানার, পোস্টার পুঁড়িয়ে ছারখার



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েতের ১৪২ নং বুথ শুকলালপুর হাঁসখালী গ্রামে তৃণমূলের শতাধিক ফ্ল্যাগ, ব্যানার, পোষ্টার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিরোধী বিজেপির বিরুদ্ধে। শুক্রবার সকালে ঘটনাটি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীদের অভিযোগ, বিজেপির লোকেরাই এই ঘটনা ঘটিয়েছে। তবে বিজেপির তরফে এই ঘটনায় কেউই মন্তব্য করতে চায়নি।
এই বুথে তৃণমূলের প্রার্থী রয়েছেন গ্রাম পঞ্চায়েতে - পুতুল রানী কয়াল, সমিতিতে  শেখ নেজামুদ্দিন এবং জেলা পরিষদে কণিকা মন্ডল। অন্যদিকে বিজেপির তরফে গ্রাম পঞ্চায়েতের প্রার্থী শিবানী কামিল্যা এবং পঞ্চায়েত সমিতিতে দিলীপ মিশ্র। তবে জেলা পরিষদে তাঁদের কোনও প্রার্থী নেই।

যদিও বিজেপির তরফে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। বিজেপির মন্ডল সভাপতি লব কুমার দাস জানিয়েছেন, এই এলাকায় তাঁদের প্রার্থী দীর্ঘদিন ঘরছাড়া। এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফল বলে দাবী জানিয়েছেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad