ডুয়ার্সের স্বার্থে তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়া উচিত! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 9 May 2018

ডুয়ার্সের স্বার্থে তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়া উচিত!



কালচিনির ধর্মশালায় গোর্খা জনমুক্তি মোর্চা মঙ্গলবার একটি সভা করে। সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিটিএ-র চেয়ারম্যান তথা মোর্চা নেতা বিনয় তামাং।
আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহন শর্মাকে পাশে বসিয়ে বিনয় বলেন, “ডুয়ার্সের উন্নয়নের স্বার্থে এই এলাকায় তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া উচিত। আমি সব গোর্খা ভাইদের কাছে আবেদন করছি তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য। পাহাড়ে শান্তি ফিরে এসেছে। উন্নয়নের কাজ শুরু হয়েছে। সেই কারণে এই এলাকার উন্নয়নেও তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে।”

বিনয় আরও বলেন, “ভূটানের সঙ্গে এই এলাকার বাণিজ্যিক, অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। এলাকায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নানা সম্ভাবনা রয়েছে। প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয় ভূটানের সঙ্গে। উত্তর-পূর্ব ভারতের গেটওয়ে এই এলাকা। সেই কারণে এই এলাকার উন্নয়নে অবশ্যই তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে।”

মোহনবাবু বলেন, “গত বিধানসভা নির্বাচনে মোর্চা বিজেপি-কে সমর্থন করেছিল। সেই কারণে মাদারিহাট বিধানসভা বিজেপি-র দখলে যায়। এবার ডুয়ার্সের সব গোর্খা ভাইবোনদের ভোট আমাদের দিকে চলে এসেছে। জেলায় আমরা এক চেটিয়াভাবে জয়লাভ করব।”

সূত্র: ইনাডু

No comments:

Post a Comment

Post Top Ad