ই-মেলের মাধ্যমে জমা দেওয়া মনোনয়ন গ্রহণ করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে।বুধবার এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই প্রসঙ্গে বিজেপি নেতা মুকুল রায় বলেন, “হাইকোর্টের রায় একটা ঐতিহাসিক রায়। আর অনলাইনে যদি মনোনয়ন জমা দেওয়া যায় তাহলে সংঘর্ষ অনেক কমবে। এছাড়া অনেক মানুষ মনোনয়ন জমা দিতে পারবেন। আমাদের দলের তরফেও অনলাইনে ২ হাজার মনোনয়ন জমা দেওয়া আছে।”
বুধবার হুগলির পান্ডুয়ার তিন আনা মোড়ে একটি জনসভায় মুকুল রায় বলেন, “আমি যেখানেই সভা করতে যাই সেখানেই আমাকে গদ্দার বলা হয়। কিন্তু, আমি গদ্দারিটা শিখেছি কার থেকে ? মমতার থেকে। মমতাকে কংগ্রেস চারবার এমপি করেছে। একবার মন্ত্রী করেছে। আর সেই মমতা কংগ্রেসকে ত্যাগ করেছে কংগ্রেসের খারাপ অবস্থায়। তাহলে মমতা গদ্দার নয় ? আমি যখন দল ছেড়ে ছিলাম তখন তৃণমূল ভালো জায়গাতে ছিল।”

No comments:
Post a Comment