তৈমুর করিনা-সাইফের মতন দেখতে নয়! তাহলে কার মতন ?? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 30 May 2018

তৈমুর করিনা-সাইফের মতন দেখতে নয়! তাহলে কার মতন ??



সোশ্যাল মিডিয়ায় পছন্দের তালিকার তৈরি করলে দেখা যাবে প্রথম সারিতে রয়েছে তৈমুর আলি খান। অন্তত সাইফ আলী খান ও করিনা কাপুর ছেলেকে নিয়ে সোশ্যাল পোস্ট সেই বার্তাই দিচ্ছে। কিন্তু ছেলেকে নিয়ে এ বার এক অদ্ভুত কথা প্রকাশ্যে বললেন করিনা!
করিনা-সইফ সাংবাদিকদের মুখোমুখি হওয়া মানেই তৈমুরকে নিয়ে প্রশ্ন থাকবেই। এতে নবাব দম্পতিও অভ্যস্ত। আর কয়েকদিনের মধ্যেই মুক্তি পাবে করিনার ছবি ‘ভিরে দি ওয়েডিং’। খবর আনন্দবাজার পত্রিকা।
মা হওয়ার পর এটাই করিনার কামব্যাক ফিল্ম। ফলে অনুরাগীদের এই ছবি নিয়ে তুমুল উত্সাহ রয়েছে।
এই ছবির প্রোমোশনেই একটি এফ এম চ্যানেলে গিয়েছিলেন করিনা। তার কাছে জানতে চাওয়া হয়, তার মতে তৈমুরকে কার মতো দেখতে? এই প্রশ্নের উত্তরে করিনা বলেন, ‘আমাকে মনে হয় ওকে ওর বাবার মতো দেখতে। আর চোখগুলো জাপানি সামুরাইদের মতো।’
ইতিহাস বলছে, জাপানের প্রাক-শিল্পাঞ্চল যুগের সামরিক বাহিনীর সদস্য বা জাপানি যোদ্ধাদের সামুরাই বলা হত। সামুরাই শব্দের অর্থ কাউকে সেবা করে। করিনার এই মন্তব্য শুনে, ওয়েব অডিয়েন্সের একটা বড় অংশের প্রশ্ন, ছেলেকে যে ভাবে বড় করতে চান নায়িকার সেই ভাবনাই কি তার বক্তব্যে প্রকাশ পেয়েছে?

No comments:

Post a Comment

Post Top Ad