আগামীকাল ভোটের ফলাফল: কিসে মোড়া গণনাকেন্দ্র? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 30 May 2018

আগামীকাল ভোটের ফলাফল: কিসে মোড়া গণনাকেন্দ্র?



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: মহেশতলা উপনির্বাচনে ফলাফল বৃহস্পতিবার দুপুরের মধ্যেই। সকাল ৮ টা থেকেই বাটানগর গার্লস স্কুলে ভোট গননার কাজ শুরু হবে। '‌ষ্ট্রং রুমে' ই ভি এম গুলি কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। আধা সামরিক বাহিনীর জোয়ানরা ই ভি এম পাহারার কাজে রয়েছেন। বৃহস্পতিবার এই ই ভি এমে দেওয়া ভোট গননা করা হবে। মহেশতালার তৃণমূল বিধায়ক কস্তুরি দাসের মৃত্যুতে ১৫৫ নম্বর বিধান সভা কেন্দ্রে এবার উপ নির্বাচন হয়েছে। গত সোমবার সেই ভোট গ্রহনের কাজ হয়েছে শান্তিপূর্ণভাবে।

 এদিন তারই ফলাফল ঘোষনা করা হবে। তৃণমূল প্রার্থী দুলাল দাস জানান, তাঁর আশা এবারেও এখানে তৃণমূল প্রার্থী হিসাবে তিনিই জয়ী হচ্ছেন। কত ভোটে তিনি জিতবেন তা বলতে না পারলেও প্রতিদ্বন্দ্বীদের থেকে ব্যবধান বিপুল ভোটে হবে বলেই তাঁর আশা। মহেশ তলার মানুষ তাঁকেই ভোট দিয়েছেন বলে তিনি দাবি করেন। পাশাপাশি বিজেপি প্রার্থী সুজিত ঘোষ জানান, ভোট হয়েছে। মানুষ ভোট দিয়েছেন। তাঁর আশা তিনি জোর লড়াই করেছেন। জেতার বিষয়ে তিনিও অনেকটাই আশাবাদী। ‌‌

No comments:

Post a Comment

Post Top Ad