মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: এবার দুষ্কৃতীরাও দেশীয় পদ্ধতিতে তৈরি করেছে বুলেট প্রুফ জ্যাকেট। বাসন্তীতে ওই জ্যাকেট পরেই দাপিয়ে বেড়িয়েছে তারা। বাসন্তীর লেবুখালিতে দুষ্কৃতীদের ডেরায় হানা দিয়ে পুলিসের চক্ষু চড়ক গাছ। আগ্নেয় অস্ত্র এবং ধারাল অস্ত্রের সঙ্গে পাওয়া গেছে 'বুলেট প্রুফ জ্যাকেট'। গ্রামীন পদ্ধতিতে বিষ্কুট রাখার টিন দিয়ে তৈরি করা হয়েছে এই জ্যাকেট। আর ওই টিনের তৈরি 'বর্ম'ই বোমা ও গুলির আঘাত থেকে অনেকটাই বাঁচতে সাহায্য করে বলে জানা গেছে। এই বর্ম গায়ে দিয়েই ওই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। এই বর্ম পড়া থাকলে বোমা ও গুলির আঘাত স্পর্শ করবে না গায়ে বলে দাবি করেছ দুষ্কৃতীদের। দুষ্কৃতীরাও গ্রামীন পদ্ধতিতে বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করে তা পরে অপারেশান চালাতে পারে তা বোধহয় কারুর জানা ছিল না। আর সেই তথ্যই এবার ফাঁস হয়েছে বাসন্তীর লেবুখালিতে পুলিস তল্লাসিতে।
বাসন্তীর লেবুখালিতে মঙ্গলবার ব্যাপক গোলমাল বাঁধে। ফাঁকা মাঠের একদিকে একদল দুষ্কৃতী আর অন্যদিকে আর একদল। এলাকা দখলে বোমা ও গুলির লড়াই চলেছে। আর তাতেই বোমা ও গুলিবিদ্ধ হয়ে আহত হন ৪ জন গ্রামবাসী। এই ঘটনার পরই মঙ্গলবার রাতে লেবুখালি গ্রামে বিশাল পুলিস বাহীনি তল্লাসিতে যায়। জেলার অতিরিক্ত পুলিস সুপার সৈকত ঘোষের নেতৃত্বে তল্লাসি চলে। আর তাতেই উদ্ধার হয়েছে ৩ টি আগ্নেয় অস্ত্র, ৫০ রাউন্ড গুলি, কয়েকটি ধারাল অস্ত্র এবং গ্রামীন পদ্ধতিতে তৈরি বুলেট প্রুফ জ্যাকেট। ধরা পড়েছে ৭ জন দুষ্কৃতী। তার মধ্যে ষাটোর্ধ নাজির মোল্লা এই জ্যাকেট পড়ে দোনলা বন্দুক নিয়ে নাজির এলাকায় দাপট দেখিয়ে বেড়াত বলে অভিযোগ।


No comments:
Post a Comment