চালকের কানে ফোন! জখম ২০ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 16 May 2018

চালকের কানে ফোন! জখম ২০



চাঁদনী ,পূর্ব মেদিনীপুরঃ যাত্রী বোঝাই বাসের সঙ্গে টেম্পোর ধাক্কায় মৃত ১।আহত কুড়ি।  ঘটনাটি ঘটেছে  পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার আজরাতে।

স্থানীয় সূত্রের খবর,বুধবার হলদিয়া মেছেদা রাজ্য সড়কে হলদিয়া গামী যাত্রী বোঝাই বাস এর সঙ্গে মহিষাদল গামী টেম্পোর ধাক্কা লাগে। আহত হয় কুড়ি জন। পাশাপাশি মৃত্যু হয় একজনের।আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা যায়।

পাশাপাশি বাস যাত্রীদের অভিযোগ, বাসের চালক কানে ফোন দিয়ে কথা বলছিল সেই সময় উল্টো দিক থেকে আসা টেম্পোর সঙ্গে ওই বাস নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারলে এই দুর্ঘটনায় ঘটে। আহতদের মহিষাদল ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘাতক বাস দুটিকে পুলিশ আটক করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad