প্রখর রোদ রুখতে পারল না শাসকদলের ভোট প্রচারকে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 11 May 2018

প্রখর রোদ রুখতে পারল না শাসকদলের ভোট প্রচারকে!


হলদিয়া উন্নয়ন ব্লকের চকদ্বীপা অঞ্চলের ৫১ নং বুথের তৃনমুল কংগ্রেস প্রার্থী দীনেশ দাসের সমর্থনে চলছে বাড়ি বাড়ি প্রচার।
শুক্রবার সভাপতি মানস দাসের নেতৃত্বে আজ আমিনুর সাহেব,রফিকুল ইসলাম,শ্রীকান্ত মাইতি, নিতাই মাইতি সহ এলাকার যুব নেতা সুকুমার সামন্তকে নিয়ে মানসবাবু বাড়ি বাড়ি প্রচারে যান।
মানস দাস বলেন এই বুথ গত বারে সিপিএমের দখলে থাকায় উন্নয়নের ধারা সেভাবে পৌঁছায় নি,কিছু কংক্রীটের রাস্তা এখনো বাকি রয়েছে,আমরা আশাবাদী এবার আমরা এই বুথ জিতিয়ে শুভেন্দু অধিকারীর উন্নয়নের হাত শক্ত করব।

যুবনেতা সুকুমার বলেন আমরা ইতি মধ্যে অঞ্চল দখল করেছি,বাকি আমাদের অঞ্চলের ৩ টি বুথ, আশাকরি উন্নয়নে সামিল হয়ে মানুষ আমাদের প্রার্থীদের ভোট দেবেন,
সারা বুথ ঘুরে  দু-একটা বিজেপি,সিপিএমের লালগেরুয়া ঝান্ডা ছাড়া বিরোধী প্রার্থীদের এলাকায় কোনো দেখা মেলেনি।

No comments:

Post a Comment

Post Top Ad