কলেজের বেতন বৃদ্ধির প্রতিবাদে টিএমসিপি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 8 May 2018

কলেজের বেতন বৃদ্ধির প্রতিবাদে টিএমসিপি



আসানসোল: রানিগঞ্জের টিডিবি কলেজে পরিকাঠামোগত উন্নয়নের নামে কলেজ ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে সামিল হল টিএমসিপি৷ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রোহিত দত্ত জানিয়েছে,গত বছরের তুলনায় এবার প্রায় দ্বিগুন বৃদ্ধি পেয়েছে কলেজ ফি৷যা গরিব ছাত্র-ছাত্রীদের পক্ষে বেশ অসুবিধার৷

অন্যদিকে কলেজে প্রতিদিন ঠিকমতো ক্লাসও নেওয়া হয়না৷তাই তার কলেজ ফি বৃদ্ধির অন্যায় আচরণ মেনে নেবে না৷শেষ পর্যন্ত কলেজে প্রিন্সিপ্যাল আশিষ কুমার দে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়৷

No comments:

Post a Comment

Post Top Ad