মৃন্ময় নস্করঃ মরা মুরগির মাংস সন্দেহে এক ব্যবসায়ীকে আটক করল পুলিস। তার কাছ থেকে প্রায় ৫০ কেজির মতো মুরগির ছাঁট পাওয়া গেছে। কয়েকটি বস্তা করে ওই ছাঁট নিয়ে যাওয়া হচ্ছিল গড়িয়া বাজারে। মঙ্গলবার সকালে সোনারপুরের গড়িয়া স্টেশন বাজারের ঘটনা। এই ঘটনাকে ঘিরে এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযুক্ত ব্যবসায়ীকে পুলিসের হাতে তুলে দিয়েছেন স্থানীয় মানুষ। এলাকার কাউন্সিলর বিভাস মুখার্জীও ঘটনার খবর পেয়ে ছুটে আসেন। তিনিও বিষয়টি সন্দেহজনক মনে করে পুলিসকে ব্যবস্থা নিতে বলেন। পুলিস ওই ব্যবসায়ী সহ মাংসের বস্তা আটক করে থানায় নিয়ে গেছে।
পুলিস জানিয়েছে, ধৃতের নাম কিশোর নস্কর। তার বাড়ি গড়িয়া এলাকায়। এদিন সকালে কিশোর ৫ টা বস্তা করে মুরগির মাংস ও ছাঁট নিয়ে আসছিল। গড়িয়া বাজারের দিকে আসছিল। সেই বস্তায় প্রচুর মাছি বসেতে দেখে এলাকার মানুষের সন্দেহ হয়। তারা ওই বস্তা সহ ব্যবসায়ী কিশোরকে আটকান। এলাকায় হইচই পড়ে যায়। মরা মুরগির মাংস সন্দেহ করে ব্যবসায়ীকে জেরা করতে শুরু করেন এলাকার মানুষজন। ব্যবসায়ীর কথা অসংলগ্নতা প্রকাশ পায়। খবর দেওয়া হয় কাউন্সিলর বিভাস মুখার্জীকে। তিনি এসে সোনারপুর থানার পুলিসকে খবর দেন। পুলিস এসে ওই মাংসের বস্তা থানায় নিয়ে গেছে। ধৃত ব্যবসায়ী পুলিসকে জানিয়েছে পার্ক সার্কাস থেকে ওই মাংস ও মুরগির ছাঁট তিনি নিয়ে আসছিলেন। জিনিসটি বিক্রি হওয়ার কথা ছিল গড়িয়া বাজারে।


No comments:
Post a Comment