রাজ্য জুড়ে ট্যারান্টুলার আতঙ্ক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 27 May 2018

রাজ্য জুড়ে ট্যারান্টুলার আতঙ্ক



মেদিনীপুরের পর এবার ট্যারেন্টুলার আতঙ্ক ছড়াল আরামবাগে। শনিবার আরামবাগের দুটি জায়গায় এই মাকড়শা দেখতে পেয়ে ব্যাপক আতঙ্ক ছড়ায়। এদিন আরামবাগের বসন্তপুরের রায়পাড়ায় নির্মল ব্যানার্জীর বাড়িতে এই মাকড়সার দেখা মেলে। এই ঘটনাটি তিনি প্রতিবেশিদের জানান। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি জানাজানি হতেই স্থানীয়রা তার বাড়িতে গিয়ে মাকড়সাটি ধরে একটি প্লাস্টিকের মধ্যে বন্ধ করে বন দফতরে খবর দেয়। রবিবার ফের আরামবাগের মুথাডাঙ্গার পালপাড়ায় একটি রোমশ মাকড়সারর দেখা মেলে। এক রাজমিস্ত্রী জানান, বাড়িতে রাজমিস্ত্রীর কাজ চলছিল। সেই সময়ে ইট সরাতেই ওই মাকড়সাটি বেড়িয়ে আসে। ভয়ে তারা সেটাকে করনি দিয়ে মেরে ফেলে। পরপর দুটি মাকড়াসার দেখা মিলতেই আরামবাগের বিস্তৃর্ন এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad