আরাবুলের জেল হেফাজত - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 27 May 2018

আরাবুলের জেল হেফাজত



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: গত এগারোই মে জমি কমিটির নির্দল প্রার্থীর মিছিলে হাঁটছিলেন মাছিভাঙা গ্রামের যুবক হাফিজুল মোল্লা ।মিছিল গ্রাম থেকে বেরিয়ে নতুন হাট মোরে উঠতেই মিছিল লক্ষ করে চলতে থাকে  মুহু মুহু বোমা গুলি।সেই গুলিতেই মৃত্যু হয় হাফিজুলের । আর জমি কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয় আরাবুল ইসলাম ও তার অনুগামিরা মিছিল লক্ষ তরে বোমা গুলি ছুরছিল । আর সেই গুলিতেই মৃত্যু হয় হাফিজুলের তারা আরাবুল ইসলামের গ্রফতারীর দাবি জানায় । মুখ্যমন্ত্রীর নির্দেশে আরাবুল কে গ্রফতার করা হয়। বারোই মে বারুইপুর মহকুমা আদালতে আরাবুলকে তোলা হয়। আরাবুলকে দশ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেয়। গত উনিশে মে আরাবুল ইসলাম অসুস্থ বোধ করায় তাকে এস এস কে এমে ভর্তি করা হয় ।দশ দিনের পুলিশী হেফাজতের শেষে আরাবুলের আইনজিবীরা তার জামিনের আবেদন করেন ।কিন্তু বিচারক জামিনের আবেদন খারিজ করে দিয়ে জানান আরাবুল সুস্থ হয়ে আদালতে হাজির হলে তবেই তার জামিনের আবেদন শোনা হবে।তাই রবিবার সকালে আরাবুল ইসলাম কে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে আদালত ১৪ দিনের জেল হেফাজত দেয় এবং তার পাশাপাশি আদালত এই কেসের আয়োগ কে নির্দেশ দেন যেহেতু আরাবুল ইসলাম অসুস্থ তার জন্য তাঁকে ২৪ ঘন্টা ডাক্তারী নজরদারিতে থাকতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad