আমন্ত্রন না পেয়ে অভিমান উপ মহানাগরিকের! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 25 May 2018

আমন্ত্রন না পেয়ে অভিমান উপ মহানাগরিকের!



শনিবার আসানসোল শহরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আসানসোলে এসে তিনি যাবেন কাজি নজরুল ইসলাম বিশ্ব বিদ্যালয়ে।আসানসোল শহরে আসছেন অথচ আমন্ত্রন পেলেন না আসানসোল কর্পোরেশনের উপ মহানাগরিক তবস্সুম আরা।তিনি স্বীকার করলেন তাঁর খুবই ইচ্ছা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন কিন্তু কোনও কারনে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ তাঁকে নিমন্ত্রন করেন নি বা হয়তো ভুলে গেছেন।আসানসোলের উপমহানাগরিক হিসাবে বিশ্ব বিদ্যালয় কতৃপক্ষর উচিত ছিল নিমন্ত্রন করা।উপ মহানাগরিক তবস্সুম আরার কথাতে অসন্তোষ লক্ষ করা গেছে।বিশ্ব বিদ্যালয় কতৃপক্ষর উপর যে বেজায় চটে গেছেন তা তার কথাতে স্পষ্ট,কিছুটা হতাশ যে এত কাছে এসে ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা হল না।

No comments:

Post a Comment

Post Top Ad