জয়ন্ত সাহা: পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধিতে আসানসোলে রাস্তায় নেমে অভিনব বিক্ষোভে সামিল হল সিপিআই(এম)৷এদিন বিকেলে আসানসোলের গীর্জামোড় থেকে আসানসোল দক্ষিণ থানা পর্যন্ত বাইক ঠেলে বিক্ষোভে সামিল হয় সিপিআই(এম)কর্মী সমর্থকেরা ৷
সিপিআই(এম) এর জোনাল সেক্রেটারি পার্থ মুখার্জী বলেন, "রাজ্য ও কেন্দ্র সরকার যদি অান্তশুল্ক কমায়,তাহলেই পেট্রল ডিজেলের মুল্য অনেকটাই নিয়ন্ত্রনে আসবে ৷অন্তত বিষয়টি প্রতিবেশী দেশগুলির সাথে তুলনা করলেই বোঝা যাবে৷পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধিতে পন্যমূল্য বৃদ্ধি যেমন পাবে,তেমনই সাধারণ মানুষ থেকে কৃষক পরিবারগুলি দুর্ভোগের শিকার হবে৷তাই তারা প্রতিবাদে সামিল হয়েছেন ৷"


No comments:
Post a Comment