চাঁদনী, এগরা: সম্প্রতি ভাগাড়ের মাংস, বাসি, পচা খাবার হোটেলে হোটেলে বিক্রির ঘটনায় সরগরম হয়ে উঠেছে রাজ্যের জেলায় জেলায়। আর সেই ভাগাড় কাণ্ডের জেরে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার উদ্যোগে এগরা শহর জুড়ে বিভিন্ন হোটেল,রেস্টুরেন্ট ও মাংসের দোকানে অভিযান চালায় পুর প্রতিনিধিরা।পচা মাংস,মাছ,সহ দূর্গন্ধ যুক্ত রান্নার তেল বাজেয়াপ্ত করলো এগরার হোটেল রসনা থেকে।আটক করা হয় রসনা হোটেল মালিককে।অপর দিকে চারু ফেমেলী রেস্টুরেন্ট বাশি মাংস যুক্ত বিরিয়ানী বিক্রির অভিযোগে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।মোট এলাকার ১৭ টি নামী দামী হোটেল রেস্টুরেন্ট ও মাংসের দোকানে রেড চালায় পুরদল।পুরপ্রধান শংকর বেরা সহ ছ'জনের প্রতিনিধি দল অভিযান চালায় ।
পুরপ্রধান শংকর বেরা জানান, রাজ্য জুড়ে ভাগাড়ের পচা মাংস, বাসি খাওয়ার, পচা, মাছ, মাংস হোটেল ও রেস্টুরেন্টগুলিতে বিক্রি হচ্ছে এমন অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে অভিযানে নামা হয়। বেশকিছু হোটেলের খাবারের গুনগতমান খুব খারাপ, তার উপর ব্যবসায়ী কাগজপত্র না থাকায় প্রথমিকভাবে আমরা ৫ টি দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। তাদের উপযুক্ত কাগজপত্র দেখে পরবর্তী সময়ে ব্যবস্থা গ্রহন করা হবে।

No comments:
Post a Comment