ব্রা না পরলে, সঠিক মাপের ব্রা না পরলে কি হয়? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 13 May 2018

ব্রা না পরলে, সঠিক মাপের ব্রা না পরলে কি হয়?



আমাদের দেশে মেয়েরা যে ব্রা`র সাইজ কিনেন ও ব্যাবহার করেন, তা কতটুকু ঠিক? অনেক সময় মেয়েদের স্তনের আকার পরিবর্তণ হয়ে যায় শুধুমাত্র সঠিক মাপের ব্রা না পরার কারণে। অনেক সময় মোটা স্তন কিন্তু ছোট ব্রা বা ব্রেসিয়ার ব্যবহার এর কারণে স্তন ব্যথা হতে পারে। এ কারণে সবসময় সঠিক মাপের ব্রা ব্যবহার করা উচিত। স্তনের বোঁটাভিতরের দিকে ঢুকে যাওয়া অথবা অপরিণত বয়সে মেয়েদের দুধ বের হবার কারণ এই টাইট ব্রা। স্তন বড় করার উপায় এর জন্য ও সঠিক মাপের ব্রেসিয়ার পরা উচিত।

সঠিক মাপের ব্রা না পড়লে কি কি সমস্যা হয় দেখুন –

মেরুদণ্ডে ব্যাথা, ঘাড়ে ব্যাথা, মানসিক অস্বস্তি খুবই সাধারন যা প্রায়ই দেখা যায়। অনেক বিশেষজ্ঞ দাবি করেন, ভুল মাপের ব্রা ব্যবহারে স্তন ঠিক জায়গায় না থেকে বরং নিচের দিকে ব্রেস্ট ঝুলে পড়ার প্রবনতাকে বৃদ্ধি করে।

আঁটসাট জামা এবং পাতলা কাপড়ের জামায় উপর দিয়ে ব্রা দেখা যেতে পারে – যা আপনাকে রাস্তাঘাটে অস্বস্তিতে ফেলতে পারে। তাই যে রঙের জামা পরবেন তার কাছাকাছি রঙের ব্রা পরা উচিৎ। উদাহরন স্বরুপঃ কালো জামার সাথে সাদা রঙের ব্রা পরিধান না করা।

ভুল সাইজের ব্রা এবং কম পয়সায় খারাপ কোয়ালিটির ব্রা কিনবেন না। কম দামের পরিধানে অস্বস্তি লাগে এরকম ২/৩ ব্রা থাকার চেয়ে একটু বেশি দামের একটি ভাল ব্রা থাকা অনেক ভাল।

অনেক নারীর ক্ষেত্রে দেখা যায় ছোট বন্ধনী সাইজ পরার কারনে পিঠের দুই পাশের দিকে ব্রা শরীরে ধেবে থাকে। এটি আসলে বড় সাইজের ব্রা এর ক্ষেত্রে বন্ধনী/ঘের সমান্তরলে না থেকে পিঠের অংশে উপরের দিকে উঠে যাবার ফলে হয়। ব্রা পরার সময় পিছনের অংশে হালকা টেনে নামিয়ে দিলে অনেক সময় এ সমস্যা থেকে মুক্ত হওয়া যায়।

যদি আপনার দুটি স্তনের আকার ভিন্ন হয়, তাহলে যে স্তনটি বড় সে স্তনের হিসেবে ব্রা কিনুন। আপনি ছোট স্তনটির যে পাশে সে কাঁধের ফিতা একটু বেশি ছোট করে সমন্বয় করতে পারেন, অথবা বাজারে প্রাপ্ত ব্রা এর ভিতর ব্যবহারযোগ্য আলাদা প্যাড ব্যবহার করতে পারেন।

আপনি যদি আপনার ব্রা টেকসই এবং ব্যবহারের জন্য ফিট রাখতে চান তাহলে একই ব্রা পরপর দুই দিন ব্যবহার করবেন না এমনকি তা যদি ধৌত করাও থাকে। অন্ততঃ দুই/তিন দিন পর পরলে ব্রা এর ইলাষ্টিক সম্পুর্ন পূর্বের অবস্থাতে ফিরে আসবে – পুনরায় প্রসারনের আগে।

No comments:

Post a Comment

Post Top Ad