মহিলাদের যৌনাঙ্গে চুলকানি ও সাদা স্রাব! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 27 May 2018

মহিলাদের যৌনাঙ্গে চুলকানি ও সাদা স্রাব!



মহিলাদের যৌনাঙ্গে চুলকানি ও সাদা স্রাব নিঃসরণ হওয়ার সমস্যাটা ভীষণ বিব্রতকর। এ অবস্থার জন্য দায়ী হলো ছত্রাক। একটু সুযোগ পেলেই ভেজা স্থানগুলোতে বাসা বাঁধে। যোনিতে যে ছত্রাকটি আধিপত্য বিস্তার করে তার নাম ক্যানডিডা এলবিকান।

এরা দ্রুত বংশ বৃদ্ধি করে মেরে ফেলে যোনির কোষসমূহ। ফলে সৃষ্টি হয় অস্বস্তিকর চুলকানি এবং জ্বালাপোড়া। ছত্রাক সংক্রমণে এক ধরনের সাদা রস নিঃসৃত হয়। যার ফলে দুর্বিষহ হয়ে উঠে মেয়েদের জীবন।

ছত্রাক সংক্রমণের কারণ
-ইস্ট্রোজেনের উচ্চমাত্রা
মেয়েদের মাসিক চক্রের প্রথম ১৪ দিনে কিংবা গর্ভধারণকালে শরীরের ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বেড়ে যায়। এই ইস্ট্রোজেন শরীরের কোষসমূহের অভ্যন্তরে শ্বেতসারের পরিমাণ বাড়িয়ে দেয় যা ছত্রাকের জন্য আশীর্বাদ। মেয়েদের শরীরের ইস্ট্রোজেন প্রতিস্থাপন থেরাপি কিংবা উচ্চ ইস্ট্রোজেন সম্পন্ন গর্ভনিরোধক বড়ি ব্যাপকভাবে ছত্রাক সংক্রমণ ঘটায়।

-দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা
কোনো মহিলার শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হলে ছত্রাকের সংক্রমণ তিনগুণ বেড়ে যায়। যেসব মহিলা ডায়েট কন্ট্রোল করেন এবং প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করেন না, কিংবা বিষণ্নতায় ভোগেন তাদের ছত্রাকের সংক্রমণ ঘটে।

-এন্টিবায়োটিক
কিছু কিছু ব্যাকটেরিয়া যা যোনিতে অবস্থান করে, ছত্রাকের ওপর আধিপত্য বিস্তার করে ছত্রাককে দমিয়ে রাখে। কিন্তু এন্টিবায়োটিক যোনির সেই ব্যাকটেরিয়াগুলোকে অক্ষম করে ফেলে। ছত্রাক ব্যাপক হারে যোনিতে বংশবিস্তার করার সুযোগ পায়।

ভেজা কাপড়-চোপড়
ছত্রাক পছন্দ করে ভেজা বস্তু। ভেজা কাপড়-চোপড় পরিধানের জন্য ছত্রাক সুযোগ পায় সেখানে স্থান করে নিতে। ভেজা প্যান্টি, কিংবা ঘেমে গেলে তা না শুকাবার ফলে ছত্রাকের বংশ বিস্তার ঘটে। কেবল ভেজা কাপড় চোপড় নয়, যেসব মহিলা সুইমিংপুলে সাঁতার কাটেন, সেখানে ক্লোরিন থাকায় যোনিতে চুলকানির সৃষ্টি হতে পারে। অনেক সুগন্ধী সাবানও এই চুলকানির জন্য দায়ী।



No comments:

Post a Comment

Post Top Ad