মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: শাসকদলের টিপ্পনী সহ্য না করতে পেরে আত্মঘাতী বিজেপি মহিলা প্রার্থী। দক্ষিন ২৪ পরগনার পাথরপ্রতিমার দিগম্বর পুর অঞ্চলের বিজেপি প্রার্থী সাধনা সামন্ত হেরে যাওয়ায় টিএমসি কর্মীদের অত্যাচার, অপমান অশ্লীল কথাবার্তা সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে জানা যায়।সাধনা দেবীর গুরুদাস পুর প্রাথমিক হাসপাতালে মৃত্যু হয়।
শুক্রবার আনুমানিক বেলা ১১ টার সময় মৃতা বিজেপি প্রার্থী সাধনা সামন্তর বাড়ি পরিবারকে সমবেদনা জানাতে যাওয়ার সময় বিজেপির জেলা পরিষদ প্রার্থী সহ ৪ জনের প্রতিনিধি ও সাংবাদিক সামিম হোসেনকে রাস্তায় আটকায় হেনস্থা করে পাশাপাশি আটকে রাখে। সিভিক পুলিশে কর্মরত টিএমসি কর্মী পূর্ণ মাইতি দলবল নিয়ে প্রায় ১ ঘন্টা পরে ঢোল থানার পুলিশ এসে সাংবাদিক সহ বিজেপি নেতাদের উদ্ধার করে নিয়ে আসে। তদন্তে পুলিশ।

No comments:
Post a Comment