জয়ন্ত সাহা, নদীয়া : পঞ্চায়েত নির্বাচনের আবহে রাজনৈতিক তরজা সরিয়ে রেখে মেলার আনন্দে মেতে উঠলেন গ্রামের সাধারণ মানুষ। নদীয়া জেলার চাকদহ পালপাড়া এলাকায় নেতাজী ক্লাবের পরিচালনায় শুক্রবার থেকে শুরু হল গ্রামীন মেলা।
প্রথমবার আয়োজিত এই মেলা চলবে ১৫ দিন ধরে। মেলায় প্রতিদিন রয়েছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমদিন থেকেই এলাকার মানুষের উৎসাহ উল্লেখযোগ্য।



No comments:
Post a Comment