নিজস্ব সংবাদদাতা : আগামী ৮ই মে নবান্নে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে।
জেলাগুলির উন্নয়নের খতিয়ান নিতে জেলায় জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তবে পঞ্চায়েত নির্বাচনের কারণে বন্ধ রয়েছে সেই বৈঠক। তাই নবান্নেই প্রশাসনিক বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী মঙ্গলবার নবান্ন সভাঘরেই বৈঠক হবে বলে জানা গিয়েছে।
মূলত জেলাগুলিতে যে সমস্ত প্রকল্প চালু রয়েছে সেগুলো কি অবস্থায় রয়েছে তা নিয়ে আলোচনা হবে। ইতিমধ্যে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের বৈঠকে উপস্থিত থাকার কথা জানান হয়েছে বলেই সুত্রের খবর।

No comments:
Post a Comment