মৃন্ময় নস্কর, দক্ষিন ২৪ পরগনা: কলেজ ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার । উদ্ধার ঘিরে চাঞ্চল্য ডায়মন্ড হারবার থানার ১৩ নং ওয়ার্ড এলাকায় । মৃত ছাত্র হল সৌনিক বেরা ।ডায়মন্ড হারবার ফকির চাঁদ কলেজের প্রথম বর্ষের ছাত্র সে।শুক্র দিদার কাপড় নিয়ে দোতলায় ডাইনিং রুমে পাখায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন । অভিযোগের তীর প্রেমিকা দীপশিখা প্রামানিকের দিকে । দীপশিখার বাড়ি হগুগঞ্জে।
অভিযোগ, সকালে টিফিন খাওয়ার জন্য পরিবারের ডাকতে গেলে সৌনিকের পরিবারের লোক দেখেন ঝুলন্ত নিথর দেহ । পরে পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে পাঠায় । অভিযোগ বেশ কয়েকদিন দরে সৌনিক মানসিক অবসাদে ভুগছিলেন । দীর্ঘ বেশ কয়েকমাস আলাপ দীপশিখার সঙ্গে । সৌনিকের মামার বাড়িতে আসা যাওয়া করতো । দুজনের অশান্তির জেরে এই মৃত্যু দাবি মৃতের পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ । দাদু দিদা বোনকে নিয়ে ডায়মন্ড হারবারে মামার বাড়িতে থাকত সৌরিক । তার মৃত্যুতে শোকস্তদ্ধ গোটা এলাকা ।

No comments:
Post a Comment