ফের আত্মঘাতী বিস্ফোরণে আফগানিস্তানে মৃত্যু হল একটি মাদ্রাসার ১১ জন পড়ুয়ার। আহত হয়েছে আরও ১৬ জন। তাদের মধ্যে পাঁচজন রোমানিয়ান সেনাও আছে। আজ ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের কান্দাহার প্রদেশে।
একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কান্দাহারের ওই এলাকায় আজ নজরদারি চালাচ্ছিল রোমানিয়ান সেনার একটি দল। সেই সময় তাদের হত্যা করার জন্য গাড়িভর্তি বিস্ফোরক নিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়। তবে এখনও পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী।

No comments:
Post a Comment