পাক কান্ড: ভারতের উপর নজরদারিতে নিজস্ব উপগ্রহ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 1 May 2018

পাক কান্ড: ভারতের উপর নজরদারিতে নিজস্ব উপগ্রহ!





   

 ভারতের উপর নজরদারি চালাতে মহাকাশ প্রকল্প চালু করতে চলেছে পাকিস্তান। পাশাপাশি সামরিক এবং অসামরিক ক্ষেত্রে বিদেশি উপগ্রহের উপর নির্ভরতা কমাতে চাইছে তারা। সেই লক্ষ্যে আগামী অর্থবর্ষ থেকে নতুন প্রকল্পের কাজে হাতে দেবে পাকিস্তান।

বর্তমানে সামরিক এবং অসামরিক ক্ষেত্রে অ্যামেরিকা এবং ফ্রান্সের উপগ্রহের উপর নির্ভর করে পাকিস্তান। সেই নির্ভরতা কমাতে চাইছে তারা।


২০১৮-’১৯ অর্থবর্ষে মহাকাশ গবেষণা এবং অভিযান খাতে ৪৭০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে তিনটি নতুন প্রকল্পের জন্য ২৫৫ কোটি টাকা ধরা হয়েছে। বরাদ্দের মধ্যে ১৩৫ কোটি টাকা পাকিস্তান মাল্টিমিশন স্যাটেলাইটের জন্য দেওয়া হবে। করাচি, লাহোর এবং ইসলামাবাদে স্পেস সেন্টার তৈরি করা হবে।

ওয়াকিবহাল মহলের মতে, শুধুমাত্র অসামরিক ক্ষেত্রে GPS, মোবাইল এবং ইন্টারনেট ব্যবস্থার উন্নতির জন্যই পাক প্রশাসনের এই তৎপরতা নয়। সময়ের দাবি মেনে আধুনিক মহাকাশ গবেষণার উদ্যোগ নিয়েছে তারা। ভারতের অভ্যন্তরে নজরদারি চালানোও উদ্দেশ্য তাদের। এছাড়া মহাকাশ গবেষণা ক্ষেত্রে ভারত-অ্যামেরিকার যৌথ উদ্যোগও চিন্তায় রেখেছে পাকিস্তানকে।

No comments:

Post a Comment

Post Top Ad