বিয়ের আগে অজয়ের সম্পর্কে কাজলের ধারণা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 15 May 2018

বিয়ের আগে অজয়ের সম্পর্কে কাজলের ধারণা!



বলিউড তারকা কাজল যখন জনপ্রিয়তার তুঙ্গে, তখনই বিয়ে করার সিদ্ধান্ত নেন। সহশিল্পী অজয় দেবগনের সঙ্গে তিনি গাঁটছড়া বাঁধেন ১৯৯৯ সালে। এই তারকা দম্পতির ১৯তম বিবাহবার্ষিকী আজ শনিবার। বিয়ের আগে অজয়কে বন্ধুর তালিকাতেই ফেলে রেখেছিলেন কাজল। এমনকি তাঁর তৎকালীন প্রেমিকের মন গলানোর অনেক পরামর্শও নাকি নিতেন অজয়ের কাছ থেকে। শেষমেশ কাজলের মালা অজয়ের গলায় পড়েছে। বিয়ের আগে অজয় সম্পর্কে কী ভাবতেন, সেই বিষয়ে কাজল খোলামেলা মন্তব্য করেছেন এক সাক্ষাৎকারে।


প্রথম দেখায় অজয়ের সম্পর্কে আপনার কী ধারণা হয়েছিল? কাজল বলেন, ‘আমার মনে হয়েছিল, এ আবার কেমন লোক? কোনো কথা বলেন না। আর সিগারেট খেয়ে চিমনির মতো ধোঁয়া ছাড়েন।’ তাহলে কাজল সেই অদ্ভুত লোকটার প্রেমে পড়লেন কীভাবে? কাজল আর অজয় বিয়ের আগেও কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। একটি ছবিতে অজয়ের সঙ্গে শট দেওয়ার মাঝে কাজলের মনে হয়, অজয় তাঁর জীবনের খুব গুরুত্বপূর্ণ কোনো অংশ হতে যাচ্ছেন। কিন্তু তখনো এই নায়িকা জানতেন না অজয়ই হবেন তাঁর জীবনসঙ্গী। কাজল বলেন, ‘আমি তখন অন্য একজনের সঙ্গে প্রেম করছিলাম। আর অজয়ের কাছ থেকে আমি তখন প্রায়ই প্রেমবিষয়ক নানা পরামর্শ নিতাম।’

যেখানে অভিনেত্রীরা জনপ্রিয়তা হারানোর ভয়ে বিয়ের সিদ্ধান্ত নিতে পিছপা হন, সেখানে কাজল জনপ্রিয়তার চূড়ায় থাকা অবস্থাতেই বিয়ে করার সিদ্ধান্ত নেন। বিয়ের আগে প্রায় আট থেকে নয় বছর তিনি বলিউডে চুটিয়ে কাজ করেছেন। এক বছরে চার-পাঁচটা ছবির শুটিং করতেন তখন। কিন্তু সারা জীবন এভাবেই পার করতে চাননি। বরং সঠিক সময়ে বিয়ে করে সংসারী হতে চেয়েছিলেন। তা-ই করেছেন।

কাজল আর অজয়ের সংসারে দুই সন্তান নাইসা ও যুগ। মেয়ে নাইসা পড়াশোনার জন্য সিঙ্গাপুরে আছে। এবার বিবাহবার্ষিকী অজয়-কাজল সিঙ্গাপুরে মেয়ের কাছে গিয়েই পালন করছেন। কাজলকে শেষ দেখা গেছে তামিল ছবি ‘ভিআইপি টু’তে। আর অজয় দেবগন এখন ব্যস্ত আসন্ন ছবি ‘রেইড’-এর প্রচারণায়।

No comments:

Post a Comment

Post Top Ad