রানী মুখার্জীকে কেন পাত্তা দেয় না অজয়-কাজল? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 15 May 2018

রানী মুখার্জীকে কেন পাত্তা দেয় না অজয়-কাজল?



সম্পর্কে তারা দুই বোন। কাজের ক্ষেত্রে আবার সহকর্মী। বেশ কয়েকটি সিনেমায় দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন রানি-কাজল। কিন্তু তাদের ব্যক্তিগত রসায়ন নিয়ে বহু জল্পনা চালু রয়েছে ইন্ডাস্ট্রিতে। তাদের ব্যক্তিগত রসায়ন যে সত্যিই ভাল নয়, তার প্রমাণ মিলল সাম্প্রতিক একটি অ্যাওয়ার্ড শো-এ। যে ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।


বলিউড সূত্রের খবর, গত মাসের ওই অনুষ্ঠানে দর্শক আসনে একেবারে সামনের সারিতে বসে ছিলেন রানি। একই সারিতে ছিলেন শাহিদ কাপূর, আলিয়া ভাট, সিদ্ধার্থ মলহোত্রার মতো তারকারা। কাজল ও অজয় অনুষ্ঠানে এসে শাহিদ, আলিয়া, সিদ্ধার্থকে নাকি জড়িয়ে ধরেন। তাঁদের সঙ্গে কুশল বিনিময়ও করেন। তার পরেই বসার জন্য এগিয়ে যান। পাশে বসে থাকা রানিকে তারা রীতিমতো উপেক্ষা করেন। এমনকী, যখন মঞ্চে ‘উইম্যান অব সাবস্ট্যান্স অব দ্য ইয়ার’-এর পুরস্কার প্রাপক হিসাবে রানির নাম ঘোষণা হয় তখন তাড়াহুড়ো করে কাজল ও অজয়কে অনুষ্ঠান ছেড়ে বেরিয়েও যেতে দেখা গিয়েছে ওই ভিডিওতে।

যদিও একই অনুষ্ঠানে কাজলের ছোটবোন তানিশা রানিকে জড়িয়ে ধরেন। 

শোনা যায়, ২০১২ সালে আদিত্য চোপড়ার প্রযোজনায় যশ চোপড়ার শেষ ছবি ‘যব তক হ্যায় জান’ এবং অজয় দেবগণ প্রোডাকশনের ‘সন অফ সর্দার’-এর মুক্তির ডেট নিয়ে সমস্যা শুরু হয়। আদিত্য ও অজয়ের মধ্যে ব্যবসায়িক সমস্যার জের এসে পড়ে রানি ও কাজলের সম্পর্কের উপরেও। যদিও এর আগে করণ জোহরের শো-তে এসে দুই বোনই তাঁদের ঠান্ডা লড়াইয়ের কথা জানিয়েছিলেন। 

No comments:

Post a Comment

Post Top Ad