মৃন্ময় নস্করঃপঞ্চায়েত নির্বাচনে গেরুয়া আবিরে রাঙবে আকাশ। ঠিক এমনটাই আশাবাদী বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহাশয়।
দক্ষিণ ২৪ পরগনা মগরাহাট পশ্চিমে তিনটি পঞ্চায়েতের আসনে মোট ৪৫ টি প্রার্থীদের নিয়ে বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার বিজেপির জেলা সভাপতি অভিজিৎ দাস ও বিজেপি অন্যান্য নেতৃত্বরা এই বৈঠকের আগামী পঞ্চায়েত নির্বাচনে রণকৌশল নির্ধারণ করা হয়। এছাড়াও শান্তিপুরের ঘটনা নিয়ে তীব্র নিন্দা জানায় বিজেপি সভাপতি দিলীপ ঘোষ । মোট ৩১ হাজার কেন্দ্রে প্রার্থী দিয়েছে বিজেপি জয়ের বিষয়ে আশাবাদী বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার তিনটি জায়গায় পঞ্চায়েতের প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন।

No comments:
Post a Comment