বৃদ্ধা উদ্ধারে সক্ষম পুলিশ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 1 May 2018

বৃদ্ধা উদ্ধারে সক্ষম পুলিশ!




গৌরব দেবনাথ: ফের মানবিক ভূমিকায় দেখা গেল পুলিশকে। গতো রবিবার বিকেলে অশোকনগর থানার একটি পুলিশ গাড়ি বিজয় ফার্মিসী এলাকায় টহল দেবার সময় রাস্তার পাশে জটলা দেখে পুলিশ অফিসার মানিক দাস এগিয়ে গিয়ে দেখেন এক বয়স্কা বৃদ্ধাকে নিয়ে জটলা। কথা বলতে পারছেনা। কিছুটা মানসিক ভারসাম্যহীন নাম ঠিকানা কিছুই বলতে পারছে না। অফিসার পুলিশ গাড়িতেই বৃদ্ধাকে থানায় নিয়ে আসে এবং দুদিন ধরে থানাতেই তার শুশ্রুষা চলতে থাকে পাশাপাশি বৃদ্ধার ঠিকানা খুজতে থাকে অশোকনগর থানা।
সেই মতো মঙ্গলবার সকালে খোঁজ পায় বৃদ্ধার পরিবারের পুলিশ জানতে পারে বৃদ্ধার বাড়ি অশোকনগর থানার বনবনিয়া এলাকায়। সেই মতো বৃদ্ধার ছেলে সুশীল বিশ্বাসের কাছে তুলে দেয় তার মা পারুল বিশ্বাস কে। সুশীল বাবু পুলিশের কাজে খুশি হয়ে যানায় পুলিশ মানুষের বন্ধু। পুলিশের জন্য  মাকে খুঁজে পেয়েছি। দুদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে মাকে সব জাগায় খুঁজেছি তবে পাইনি।মঙ্গলবার পুলিশ আমার মাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad