কর প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 19 May 2018

কর প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ!



জয়ন্ত সাহা, আসানসোল:  সাউথ বেঙ্গল চেম্বার অব ফসবেকের উদ্যোগে শিল্পাঞ্চলের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শনিবার আসানসোল পুরসভার সামনে  বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়৷ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শিবকুমার শর্মা জানান,বাজারে মার্কেটিং ট্যাক্স পুরসভার পক্ষ থেকে বাড়িয়ে দ্বিগুন করা হয়েছে৷ তারা এর সম্মিলিত ভাবে প্রতিবাদ করছেন৷ কারণ পুরসভার পক্ষ থেকে এই ট্যাক্স লাগু হওয়ায় বাজারে কালোবাজারি বাড়বে৷

তাই অবিলম্বে পুরসভার পক্ষ থেকে ট্যাক্স বা কর প্রত্যাহার করতে হবে৷ তবে বিক্ষোভের কথা আগে থেকে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মেয়রকে জাননো হলেও, মেয়র অনুপস্থিত থাকায় স্মারকলিপি মেয়রের হাতে জমা দেওয়া যায়নি৷ এতে ব্যবসায়ী মহলে ক্ষোভের সঞ্চার হয়৷ এদিনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন অজয় খৈতান,সুব্রত দত্ত,শচীন ভালোটিয়া সহ আরো অনেকে৷

No comments:

Post a Comment

Post Top Ad