জনপ্রিয় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। রুপালি পর্দায় অনেকের সঙ্গেই অভিনয় করেছেন এ অভিনেত্রী। তবে অভিনেতা হিসেবে পছন্দের তালিকায় স্বামী অভিষেককেই এগিয়ে রাখলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়ার কাছে জানতে চাওয়া হয়, তার প্রিয় অভিনেতা কে? এ অভিনেত্রী জানান, স্বামী অভিষেক বচ্চনই তার প্রিয় অভিনেতা।
ওমরাও জান, কুচ না কাহো, গুরু ও রাবণসিনেমায় একসঙ্গে অভিনয় করছেন ঐশ্বরিয়া-অভিষেক। অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, আবারো জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন তারা। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।
এছাড়া ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে ঐশ্বরিয়া বলেছিলেন, ‘হ্যাঁ, আমরা একসঙ্গে সিনেমা করার প্রস্তাব পেয়েছি। কিন্তু চিত্রনাট্য নির্ধারণ হওয়ার পরই এর ঘোষণা দেয়া হবে। কিন্তু এর আগেই এটি নিয়ে খবর প্রকাশিত হচ্ছে।’
এদিকে সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। ৪৪ বছর বয়সেও এ উৎসবের লাল গালিচায় দ্যুতি ছড়িয়েছেন এ অভিনেত্রী। ৭১তম কান চলচ্চিত্র উৎসবে মেয়ে আরাধ্যকে সঙ্গে নিয়েই হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ী এই অভিনেত্রীর এ উৎসবে এটি ১৭তম উপস্থিতি। বিখ্যাত প্রসাধন প্রতিষ্ঠান লরিয়েলের প্রতিনিধি হিসেবে এ উৎসবে হাজির হন তিনি।

No comments:
Post a Comment