ইলেকশনের দরকার কি? প্রহসন বটে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 19 May 2018

ইলেকশনের দরকার কি? প্রহসন বটে!



চাঁদনী: গোয়ালতোড়ে অরন্যের গভীরে ব্যালটের ছড়াছড়ি নির্বাচনে প্রহসনের নাটক চলছে বলছে বিরোধী শিবিরে।১২৫ কোটির দেশ ভারত পৃথিবীর বৃহত্তম গনতান্ত্রিক দেশ। এই দেশে জনতার রায় শেষ কথা এবং প্রতিটি মানুষের সমান অধিকার। নির্বাচনে তাই প্রতিটি মানুষের রায় সমান গুরুত্বপূর্ণ ও সমান ভুমিকার অধিকারী।

কিন্তু কোনও কোনও অংশে এই গনতান্ত্রিক পরিবেশকে হত্যা হতে দেখা যায়। ক্ষমতার লোভে জনতার রায়কে প্রভাবিত করার প্রচেষ্টা চোখে পড়ে বিভিন্ন প্রান্তে।

এমনই এক দৃষ্টান্ত চোখে পড়লো গড়বেতা ২ নং ব্লকের কেড়ুমারা জঙ্গলে। কমিশনের ষ্ট্যাম্প লাগানো ও নির্বাচনে সঠিক ভাবে ভোট হয়েছে এমন গুচ্ছাতিগুচ্ছ ব্যালট ছড়িয়ে থাকতে দেখা গেল গহন অটবীর অন্দরে।

প্রতিটি ব্যলটেই প্রায় বিজেপির প্রার্থীকে সমর্থনের প্রমান স্পষ্ট। এই নিয়ে গোয়ালতোড়ে বিজেপির পথ অবরোধ ও প্রতিবাদ।

ছাপ্পা, রিগিং, বুথ জ্যাম, বিরোধীদের ভোট দিতে না দেওয়া খুন এসব তো ছিলই এবার কিছু ঘটনা বিরল নজির সৃষ্টি করলো। প্রসঙ্গত উল্লেখ্য এবার গননাকেন্দ্রেও ছাপ্পা দেখা গিয়েছিল। আর এই অরন্যের গভীরে ব্যলট পেপার পাওয়া যাওয়া সুষ্ঠু গনতন্ত্রের ক্ষেত্রে তা যথেষ্ট উদ্বেগের তা আর বলার অপেক্ষা রাখে না।

স্থানীয়দের দাবী, ইলেকশন করার আর দরকার কী? নির্বাচন করে পঞ্চায়েত নির্বাচন করলেই হয়। তাহলে তো এতো প্রহশন হয় না। আটকানো যায় মৃত্যুর মিছিল। বাঁচানো যায় কোটি কোটি সরকারী টাকা।

এক শাসক কর্মী কটাক্ষের সুরে একজন বললেন ওদের ভোট তো জঙ্গলেই জঙ্গলের গাছপালা ভোট দিয়েছে কমিশন তো জানতো না জঙ্গলেও গাছেদের জন্য ওরা বুথ করেছে। আর জঙ্গলে ব্যালট আছে ওরা জেনে গেলো।

এই তৃণমূল ও বিজেপির চড়া টানটান নাটকের মাঝে এখন দেখার পরবর্তী সময়ে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।

No comments:

Post a Comment

Post Top Ad