নিজস্ব সংবাদদাতা: এবছর বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হতে চলেছেন কিংবদন্তী সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে। আগামী ২১শে মে কলকাতার নজরুল মঞ্চে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়াও কৃতীদের হাতে তুলে দেওয়া হবে বঙ্গভূষণ পুরস্কার। আশা ভোঁসলে ছাড়াও এবছর পুরস্কার প্রাপকের তালিকায় রয়েছেন সাহিত্যিক সমরেশ মজুমদার, অরুন্ধতী হোম চৌধুরী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য।
গত বছর বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন ওয়াইসি দেবেশ্বর, নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও ডঃ অরুণপ্রসাদ চক্রবর্তীকে। বঙ্গভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন ওপার বাংলার জনপ্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, শিল্পী লক্ষ্মণ দাস বাউল।
আগামী ২১ তারিখ বিকাল ৫ টায় নজরুল মঞ্চে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।

No comments:
Post a Comment