হাবড়ায় ভোটের বলি আরও এক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 18 May 2018

হাবড়ায় ভোটের বলি আরও এক




গৌরব দেবনাথ  : মৃত্যু  হল দুষ্কৃতী আক্রমণে আক্রান্ত হাবড়া ১ নং পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব সরকারের। শুক্রবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার।  এই মৃত্যুতে অভিযোগের কাঠগড়ায় বিজেপি। যদিও শাসক দলের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

গত সোমবার পঞ্চায়েত নির্বাচনের দিন বেড়গুম ২নং পঞ্চায়েতের জামতলা এলাকায় দুষ্কৃতী বাহিনীর হাতে আক্রান্ত হতে হয় বিপ্লব সরকারকে। প্রথমে হাবড়া হাসপাতাল, তারপর সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতায়। বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার পর দেখা যায় জয়ী হয়েছিলেন বিপ্লব সরকার। তবে এলাকায় ভালো ছেলে বলে পরিচিত বিপ্লবের মৃত্যুতে  এলাকায় শোকের ছায়া।

No comments:

Post a Comment

Post Top Ad