আক্রান্ত কংগ্রেস! বোমাবাজি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 5 May 2018

আক্রান্ত কংগ্রেস! বোমাবাজি



পঞ্চায়েত ভোটের আগে রতুয়ায় আক্রান্ত হলেন কংগ্রেস কর্মীরা। বোমাবাজিতে জখম হয়েছেন দলের ৮ জন। এই ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া ১ ব্লকের চাঁদমণি ২ গ্রাম পঞ্চায়েতের ঝগড়াপাথার গ্রামে। আহতদের মধ্যে ৩ জন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার কাল রাত ১১টা নাগাদ ভোটের প্রচার সেরে ঝগড়াপাথার গ্রামে একটি চায়ের দোকানে বসেছিলেন কয়েকজন কংগ্রেস কর্মী। সেই সময় তাঁদের সঙ্গে এলাকার তৃণমূল কর্মীদের বচসা শুরু হয়। এরপর শুরু হয় বোমাবাজি। বোমার আঘাতে জখম হন অমূল্য মোশাহার (৩৫), ডোমা মোশাহার (৫০), জীতেন মোশাহার (২৮), হরগোবিন্দ মোশাহার (৪৫), পঞ্চা মোশাহার (৪০), কার্তিক মোশাহার (৩৫), নিখিল মোশাহার (২২) ও দুলাল মোশাহার (৩৫)। এরা সবাই এলাকায় সক্রিয় কংগ্রেস কর্মী হিসাবে পরিচিত। এদের মধ্যে অমূল্য, ডোমা ও জীতেনের আঘাত গুরুতর। তাঁদের প্রথমে সামসী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থানে যায় রতুয়া থানার পুলিশ। পুলিশই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।


No comments:

Post a Comment

Post Top Ad