চোরের উপর বাটপারীঃ বলি তৃণমূল নেতা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 5 May 2018

চোরের উপর বাটপারীঃ বলি তৃণমূল নেতা


স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে বালিয়া থেকে পঞ্চায়েত ভোটের প্রচার সেরে বাড়ি ফিরছিলেন কাজিরুল। গ্রামে ঢোকার আগে প্রায় কুড়ি জন ঘিরে ধরে তাঁকে। এরপর তাঁকে মারধর করা হয়।  ঘটনাস্থানেই লুটিয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরা খবর পেয়ে তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে আসেন। শনিবার মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় কাজিরুলের।মুর্শিদাবাদ জেলায় বহু আসনে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেও সাগরদিঘিতে ভোট হচ্ছে প্রায় সব আসনে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ওই এলাকায় তাদের সংগঠন না থাকায় সন্ত্রাস শুরু করেছে কংগ্রেস। কংগ্রেসের তরফে পালটা বলা হয়েছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন হয়েছেন কাজিরুল শেখ।

No comments:

Post a Comment

Post Top Ad