চলন্ত অটো থেকে পড়ে মৃত্যু হল এক মহিলার। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে চন্ডীতলা থানার মশাট কদমতলা এলাকায়। মৃত ওই মহিলার নাম সাজিদা বিবি (৪৫)। বাড়ি চন্ডীতলা থানার নবাবপুর গুরগুড়িপোতা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন একটি অটোতে চেপে সাজিদা বিবি জঙ্গলপাড়া থেকে মশাটের দিকে ডাক্তার দেখাতে যাচ্ছিল। সেই সময়ে কদমতলার কাছে অটোটি পাল্টি খেয়ে যায়। সেই সময়ে ওই মহিলা অটো থেকে ছিটিকে পড়ে যায়। এই ঘটনায় গুরুতর আহত হয় ওই মহিলা।
স্থানীয়রা ওই মহিলাকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনার খবর জানাজানি হয়েই ওই এলাকায় উত্তেজনা ছড়ায়। শুরু হয় পথ অবরোধ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্ডীতলা থানার পুলিশ বাহিনী। ঘটনাস্থলে থাকা উত্তেজিত জনতা পুলিশ ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। এই ঘটনায় পুলিশ তাদের লাঠি উচিয়ে তারা করলে বিক্ষোভকারীরা পালিয়ে যায়। পুলিশ জানিয়ে, এই ঘটনায় একটি মামলা রজু হয়েছে। ওই অটোটিকে আটক করা হয়েছে। চালক পলাতক।

No comments:
Post a Comment