বিদ্রোহী কবির জন্মদিনে সেজে উঠছে চুরুলিয়া৷আগামী ২৬ মে বিদ্রোহী কবির জন্ম জয়ন্তী উপলক্ষে কবিতীর্থ চুরুলিয়াতে আয়োজিত হতে চলেছে ৪০তম নজরুল মেলা৷মেলা কমিটি তথা নজরুল একাদেমির পক্ষ থেকে রেজাঊল করিম জানিয়েছেন মেলা চলবে ১জুন পর্যন্ত৷
২৬তারিখ সকালে প্রভাতফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে৷প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান৷তবে মেলাকে কেন্দ্র করে চুরুলিয়া সেজে উঠলেও,চুরুলিয়াবাসীর বেশ মন খারাপ৷কবির জন্মদিনে প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসানসোলে এলেও কবির জন্মভিটেয় উপস্থিত হতে পারছেন না বলে জানিয়েছেন৷
অথচ ইতিপূর্বে কবির জন্মভিটেতে এসে কবিকে শ্রদ্ধাও জানিয়ে গেছেন তিনি৷কিন্তু এবার এতো কাছে এসেও কবির জন্মভিটেতে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত না হওয়ার খবরে স্বাভাবিক ভাবেই দুঃখিত হয়ে পড়েছে চুরুলিয়া বাসী৷



No comments:
Post a Comment