বাদুড়িয়া রামচন্দ্রপুর পঞ্চায়েতের নারকেলবেড়িয়া গ্রামের বাসিন্দা আনিসুল হকের পরিবার সিপিএমের সমর্থক। রবিবার রাতে তার বাড়িতে হামলা চালায় এক দল সশস্ত্র দুস্কৃতি। বাড়িতে ঢুকে এলোপাথারি মারধোর শুরু করে দুস্কৃতিরা। আক্রান্ত হন আনিসুল হক ও তার দুই ছেলে তাহেরুল আলম , রফিউল আলম। মাথায় ও হাতে গুরুতর চোট অবস্থায় তিনজনকেই আনা হয় বাদুড়িয়ার রুদ্রপুর প্রাথমিক হাসপাতালে।
হামলার পিছনে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলে অভিযোগ তুলে ওই এলাকার সিপিএমের পঞ্চায়েত সমিতির প্রার্থী শঙ্কর ঘোষ বলেন,'এই আসনে জিততে পারবে না বুঝতে পেরে প্রথম থেকে সিপিএম সমর্থকদের ভয় দেখিয়ে আসছে তৃণমুল তংগ্রেসের লোকেরা। তেমনই রবিবার রাতে আনিসুলের বাড়ি ঢুকে মারধোর করে সকলকে'। ঘটনায় বাদুড়িয়া থানায় অভিযোগ দ্বায়ের করা হয় আক্রান্তের পরিবারের পক্ষ থেকে। তবে অভিযোগ অস্বীকার করে তৃণমুল কংগ্রেস।

No comments:
Post a Comment