ব্যালটে পালটা ছাপ! গণনাকেন্দ্রে ভাঙচুর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 17 May 2018

ব্যালটে পালটা ছাপ! গণনাকেন্দ্রে ভাঙচুর




কৃষ্ণগঞ্জ, ১৭ মে : নদিয়ার কৃষ্ণগঞ্জে গণনাকেন্দ্রের বাইরে বোমাবাজির অভিযোগ উঠল শাসকদল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। গণনাকেন্দ্রে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এরজেরে সেখানে আপাতত বন্ধ রয়েছে ভোট গণনা।

আজ দুপুরে কৃষ্ণগঞ্জের শিবনাবাস পঞ্চায়েতের গণনাকেন্দ্রে CPI(M)-এর ছাপ মারা ব্যালটে পালটা ছাপ দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। তৃণমূল বোমাবাজি করে বলে অভিযোগ। ভাঙচুর করা হয় গণনাকেন্দ্র। অন্যদিকে ফুলিয়ায় ব্যালট চুরির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পরে CCTV ফুটেজ দেখে ব্যালট উদ্ধার করা হয়।


এক ভোটকর্মী বলেন, "গণনাকেন্দ্রের ভিতরে ঢুকে ভাঙচুর করছে। পুলিশের দেখার কথা। পুলিশ দেখছে না। ওরা বাইরে ঘুরে বেড়াচ্ছে।" 

No comments:

Post a Comment

Post Top Ad