পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে আক্রান্ত আইসি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 17 May 2018

পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে আক্রান্ত আইসি

ছবিটি প্রতিকী

চোপড়ায় শাসক ও বিরোধী এজেন্টদের সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হলেন আইসি পার্থসারথি মজুমদার সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী। বিরোধী এজেন্টদের গণনাকেন্দ্রে ঢুকতে না দেওয়ায় সকাল থেকেই উত্তপ্ত চোপড়া।

বিরোধী এজেন্টদের অভিযোগ, তাদের গণনাকেন্দ্রে ঢুকতে দেয়নি তৃণমূলের এজেন্ট ও কর্মীরা। এলাকায় ভাঙচুর, মারধর, গুলিও চলে সকাল থেকে। প্রতিবাদে চোপড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিরোধী দলগুলির এজেন্টরা। পরে তির ধনুক নিয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা। সেইসময় শাসক দলের কর্মী-সমর্থকরা সেখানে পৌঁছালে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে বাহিনী নিয়ে সেখানে পৌঁছান আইসি পার্থসারথি মজুমদার। সংঘর্ষ থামাতে গেলে আইসি সহ বেশকয়েকজন পুলিশ কর্মীর উপর হামলা হয়। আহত অবস্থায় তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে এলাকায় এখনও যথেষ্ট উত্তেজনা রয়েছে। গণনাকেন্দ্রে ঢুকতে না দেওয়া হলে জাতীয় সড়ক অবরোধ তুলবেন না বলে জানিয়েছেন বিরোধী এজেন্টরা।


সূত্রঃ ইনাডু

No comments:

Post a Comment

Post Top Ad