পঞ্চায়েত নির্বাচন ফলাফল: দিনে ব্যালট বাক্স তুলে বাইরে ছুঁড়ল দুষ্কৃতীরা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 17 May 2018

পঞ্চায়েত নির্বাচন ফলাফল: দিনে ব্যালট বাক্স তুলে বাইরে ছুঁড়ল দুষ্কৃতীরা



গণনাকেন্দ্রের ভেতর ঢুকে ব্যালট বক্স তুলে নিয়ে সেটি বাইরে ফেলে দিল দুষ্কৃতীরা। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর আবদুল গণি কলেজের গণনা কেন্দ্রে ঘটনাটি ঘটেছে।

আজ স্ট্রংরুম থেকে গণনাকেন্দ্রে ব্যালট বক্স নিয়ে যাওয়ার সময় তৃণমূল ও কংগ্রেসের কাউন্টিং এজেন্টদের মধ্যে বচসা শুরু হয়। বচসা থেকে শুরু হয় হাতাহাতি। সেই সময় কয়েকজন দুষ্কৃতী গণনাকেন্দ্রের ভেতর ঢুকে ব্য়ালট বক্স তুলে নিয়ে তা বাইরে ফেলে দেয়।

খবর পেয়ে গঙ্গারামপুরের SDPO বিপুল ব্যানার্জির নেতৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ভোটগণনা।

সূত্রঃইনাডু

No comments:

Post a Comment

Post Top Ad