আমড়াসোঁতায় জয়ী বামফ্রন্ট - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 17 May 2018

আমড়াসোঁতায় জয়ী বামফ্রন্ট



আসানসোল, ১৭ মে : রানিগঞ্জ ব্লকের আমড়াসোঁতা গ্রাম পঞ্চায়েত দখলে রাখল বামফ্রন্ট। ১৯৮৩ সাল থেকে যে ধারা চলছিল সেটাই বজায় রাখল তারা। ৫টি আসনের মধ্যে ৪টি আসনেই জয়ী হয়েছে বামেরা। জয়ীরা হলেন CPI(M)-এর নিনেশ বাউরি, CPI-এর মুন্নি বেগম,  CPI(M)-এর লক্ষী হেমব্রম, CPI(M)-এর সীমা বাউরি। একটি গ্রাম সংসদ আসনে জিতেছেন তৃণমূল প্রার্থী রাজকুমার কোড়া।

নির্বাচনের দিন বোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে বহিরাগতরা বুথ লুঠ করতে এসেছিল বলে অভিযোগ। কিন্তু গ্রামবাসীরা রুখে দেয় ভোট লুঠ। গ্রামবাসীরা তাড়িয়ে দেয় বহিরাগতদের। বহিরাগতদের একটি গাড়িও ভাঙচুর করে জ্বালিয়ে দেয় গ্রামবাসীরা। বোমা, আগ্নেয়াস্ত্র নিয়ে পালটা আক্রমণ করে বহিরাগতরা।

এত গণ্ডগোল সত্ত্বেও শেষপর্যন্ত সেখানে মানুষ ভোট দিতে পেরেছিল। 

No comments:

Post a Comment

Post Top Ad