ব্যাঙ্ক ধর্মঘট! নো ক্যাশ এটিএম - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 30 May 2018

ব্যাঙ্ক ধর্মঘট! নো ক্যাশ এটিএম



আসানসোল: দুদিন ব্যাপি ব্যাঙ্ক ধর্মঘটের প্রভাব পড়তে চলেছে জনজীবনে ৷শিল্পাঞ্চলের বিস্তির্ণ অঞ্চলে সকাল বেলাতেই এটিএম কাউন্টারগুলি থেকে বন্ধ থাকার কারণে খালি হাতে ফিরে যেতে দেখা গেছে সাধারণ মানুষকে ৷ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস ডাকা দুদিনের ব্যাঙ্ক ধর্মঘটে সামিল হয়েছেন ব্যাঙ্ক কর্মচারীরা ৷আর এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশ পেতেই মঙ্গলবারেই এটিএমগুলোতে লম্বা লাইন দেখা যায় ৷ফলে বেশিরভাগ এটিএমগুলি রাত থেকেই আউট অফ সার্ভিসে পৌঁছে গেছে ৷দুদিনের ব্যাঙ্ক ধর্মঘটে ব্যাঙ্ক কর্মীরা কাজ না করায় অর্থশূন্য পড়ে থাকবে এটিএমগুলি৷আর ঐর খেসারত দিতে হবে জনগণকে ৷তবে বেশ কিছু বেসরকারি ব্যাঙ্ক এই ধর্মঘটে সামিল না হওয়ায়,সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলছেন বুধবার সকালে৷তবে তা কতক্ষনের বলা যাচ্ছে না৷তবে ব্যাঙ্ক অধিকর্তারা জানিয়েছেন এই দুদিনে অন লাইন ব্যাঙ্ক পরিষেবা চালু থাকবে৷

No comments:

Post a Comment

Post Top Ad