ব্রেকিং: একই পরিবারের চার সদস্য স্বর্গবাসী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 30 May 2018

ব্রেকিং: একই পরিবারের চার সদস্য স্বর্গবাসী



জয়ন্ত সাহা, আসানসোল: দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের চার জন। ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ থানার আমরাসোতা সুজিমিলের সামনে। স্থানীয় সূত্রের খবর, রাত ১২টা নাগাদ বাহাদুর প্রসাদ যাদবের ৩ সন্তান রহিত কুমার, সুরোজ কুমার,  , সতিশ কুমার এবং ভাইপো শিশু কুমার বাড়ির সামনে বাঁশের মাচাতে ঘুমাছিল। সেই সময় রানীগঞ্জ গামী চিপস ডাস্ট বোঝায় ডাম্পার ঘরের ভিতরে ঢুকে গিয়ে পাল্টি খায়।

সেই সময় বাহাদুর প্রসাদ যাদব ঘুমিয়ে ছিলেন। বাহাদুর প্রসাদের ভাই পিন্টু যাদব বাইরে গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন তাদের ঘর ভিতরে ডাম্পার গাড়ি ঢুকে গিয়েছে,চাপা পড়ে আছে চারজন। পরে স্থানীয় এবং পুলিশের সাহায্যে  ডাম্পারে চাপা থাকা ৪জনকেই উদ্ধার করা হয় ।আসানসোল জেলা হাসপাতাল নিয়ে গেলে চার জনকেই মৃত ঘোষনা করেন । এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।ঘন্টা খানেক বন্ধ  থাকে রোড।

No comments:

Post a Comment

Post Top Ad