নিজস্ব সংবাদদাতা : হাসনাবাদে তৃণমূল কর্মীর গুলিবিদ্ধের ঘটনায় প্রতিবাদ সভা আয়োজিত হাসনাবাদ পঞ্চায়েতের শিমুলিয়া কালিবাড়ি ময়দানে। উপস্থিত রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বসিরহাটের সাংসদ ইদ্রিস আলি, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল সহ জেলার একাধিক প্রথম সারির নেতারা।
উল্লেখ্য গত বুধবার রাতে হাসনাবাদ পঞ্চায়েতের ১৬ নম্বর বুথের গ্রামসভার প্রার্থী আনোয়ার সর্দার এর ভাই সইফুল গুলিবিদ্ধ হয় বিজেপি কর্মির হাতে। বর্তমানে আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পাচ দিনের মাথায় সেই জায়গায় জনবহুল সভা করে একহাত নেয় বিজেপিকে। এদিনের সভায় উপস্থিত ছিলেন হাসনাবাদ ব্লকের বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী জেলা পরিষদের তিন প্রার্থী ফিরোজ কামাল গাজী, স্বপন দাস , জয়শ্রী দাস এছাড়াও মুরারী শাহ পঞ্চায়তের পঞ্চায়েত সমিতির বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থী এসকেন্দার গাজী সহ একাধিক জয়ী প্রার্থীরা।
গত কয়েক দিনে এই জেলায় একাধিক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয় এই ঘটনায় বিজেপি সিপিএম কংগ্রেসকে তীব্র নিন্দা করে বলেন আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। আমাদের যে মারবে আমরা রক্তমাখা জামা নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাবো। তিনি আরও বলেন সিবিআই, ই ডি দিয়ে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না।বিরোধীদের উদ্দেশ্যে বলেন ২০৫৬ সালের প্রস্তুতি নিন।

No comments:
Post a Comment