আই পি এল : কলকাতার বিরুদ্ধে মুম্বইয়ের লক্ষ্যমাত্রা ১৮২ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 6 May 2018

আই পি এল : কলকাতার বিরুদ্ধে মুম্বইয়ের লক্ষ্যমাত্রা ১৮২



নিজস্ব সংবাদদাতা  : রেকর্ড বুক যাই বলুক না কেন আশায় বুক বেঁধেছিল দর্শকরা। আশা ছিল ইতিহাসের চাকা উল্টে হয়ত লড়াই দেবে কলকাতা।  কিন্তু প্রথম ইনিংসে মুম্বইয়ের সামনে কলকাতার বোলারদের আত্মসমর্পণ বুঝিয়ে দিচ্ছে খেলার গতিপ্রকৃতি।  মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের জন্য কলকাতার লক্ষ্য ১৮২। তবে শেষের দিকে কিছুটা ভদ্রস্থ নাইট বোলিং।

মুম্বইয়ের ওয়াংখেড়ে এদিন টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক।   শুরুতে দুই ওপেনারের ব্যাটিং ঝড়ে কার্যত বেসামাল দেখায় নাইট বোলারদের। মিচেল জনসন, পীযূষ চাওলা, কুলদীপ যাদবেরা এদিন শুরুর ধাক্কা দিতে ব্যর্থ। তবে বল হাতে সফল আন্দ্রে রাসেল। মুম্বই ওপেনার ইভান ল্যূইসকে (২৮ বলে ৪৩ রান) ফিরিয়ে প্রথম ধাক্কা দেন তিনি। এ
অপর ওপেনার সূর্য কুমার যাদবও(৩৯ বলে ৫৯ রান) তাঁর শিকার। ম্যাচে ভালো বল করেন সুনীল নারিন। ম্যাচে তার দখলে গিয়েছে দুটি উইকেট।

 তবে ভাল সময়ে নামলেও এদিন ব্যর্থ মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। শেষ পর্যন্ত দুই পান্ডিয়া ভাই এবং জে পি ডুমিনির সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে মুম্বইয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৮১। এখন দেখার পারবে কি কলকাতা এই ম্যাচ জিততে, সেদিকে তাকিয়ে নাইটপ্রেমীরা।

No comments:

Post a Comment

Post Top Ad