এলাকা পরিষ্কার রাখতে "বালতি" দান - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 8 May 2018

এলাকা পরিষ্কার রাখতে "বালতি" দান




স্নেহা চক্রবর্তী, বীরভূম:  নিজের এলাকা এবং  নিজের বাড়ি পরিষ্কার রাখতে এক অভিনব উদ্যোগ নিলো বীরভূমের  দুবরাজপুর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিটি । এই কমিটির পক্ষ থেকে ওয়ার্ডের প্রায় সাড়ে চারশো  পরিবারকে নোংরা ফেলার জন্য বালতি দেওয়া হয় । ধাপে ধাপে ওয়ার্ডের প্রতি পরিবারকে এই বালতি দেওয়া হবে বলে জানা গিয়েছে। প্রত্যেক পরিবার ঘরে বাইরে  নোংরা এই বালতিতে জমা করবে । পৌরসভার তরফ থেকে সেই নোংরা নিয়ে যাওয়া হবে প্রতিদিন। এর ফলে এলাকা পরিষ্কার থাকবে । মশা মাছি উপদ্রব কমবে বলে দাবি কর্তৃপক্ষের। এই উদ্যগকে স্বাগত জানিয়েছেন পৌরসভার পৌরপতি পীযূষ পান্ডে । আগামী দিনে অনান্য ওয়ার্ডেও এই ধরনের বালতি দেওয়ার পরিকল্পনা আছে বলেও পৌরসভার পক্ষ থেকে জানানো হয় ।

No comments:

Post a Comment

Post Top Ad