মুখ্যমন্ত্রীকে বেগম আখ্যা দিলেন বিজেপি নেতা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 8 May 2018

মুখ্যমন্ত্রীকে বেগম আখ্যা দিলেন বিজেপি নেতা


রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন 'মমতা বেগম' 'মমতা বেগম' বলা হয়, তখন জয় ব্যানার্জীর বুক ফেঁটে যায়। যখন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরী মন্দিরে কালো পতাকা দেখায় তখন কষ্ট হয় বিজেপি নেতা জয় ব্যানার্জীর। কারণ তিনিও ব্যানার্জী। সোমবার বিজেপি দাপুটে নেতা জয় বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনে এক জনসভায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পড়ে হাত তুলে যখন নামাজ পড়েন তখন সত্যিই খারাপ লাগে। কারণ তিনি হিন্দু ঘরের মেয়ে। তিনি সংখ্যালঘু তোষণ করেন। যখন মুসলিম মেয়ের কিছু হয় তখন তাঁর চোখে অশ্রু পড়ে কিন্ত হিন্দুদের কিছু হলে তাঁকে দেখতে পাওয়া যায় না। কোনও হিন্দু মেয়ে ধর্ষিতা হলে তিনি ফিরেও তাকাননা। ফলে পশ্চিমবঙ্গের বাঙালী হিন্দু একটাও ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া উচিত না, এমনটাই দাবী জয় বন্দ্যোপাধ্যায়ের।

পাশাপাশি জয় বলেন, টিএমসি পার্টি এখন তলানিতে। টিএমসি মানে টি তে তোলাবাজি, এম মানে মাসোহারা, সি মানে কাটমানি। তিনি বলেন, যে ভাগাড়ের পচা মাংস বিক্রি করবে, তোলাবাজি করবে, সন্ত্রাস করবে, তৃণমূলকে মাসোহারা দেবে তাদের জন্য কোনও ভয় নেই। আর যারা তা করবে না তাদের ভয়।
এদিকে জঙ্গলমহল প্রসঙ্গে বলেন, 'বিজেপি বৈশাখী' ঝড় বইছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচারে। কাল বৈশাখীর দিনে বিজেপি বৈশাখী ঝড় বইছে জঙ্গলমহল প্রাঙ্গণে।

No comments:

Post a Comment

Post Top Ad